রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টারে ধাক্কা মেরে গুরুতর আহত পুলিশ কর্মী।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টারে ধাক্কা মেরে গুরুতর আহত পুলিশ কর্মী। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের চকভৃগু রেল স্টেশন এলাকার ঘটনা। ঘটনার পরে গুরুতর আঘাত পেয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে ওই পুলিশ কর্ম। এই দুর্ঘটনায় বাইকের সামনের অংশ ভেঙ্গে গিয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় বালুরঘাট থানার পুলিশ। স্থানীয়দের প্রচেষ্টায় একটি টোটো করে ওই আহত পুলিশকর্মীকে বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও আহত পুলিশকর্মীর নাম পরিচয় জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *