ফের উত্তপ্ত নন্দীগ্রাম এবার তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি ও ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে,অভিযোগ অস্বীকার।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম, এবার তৃণমূল কর্মীর বাড়িতে বোমাবাজি ভাঙচুর ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়, তবে এবার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে, যদিও গোটা ঘটনা অস্বীকার বিজেপি নেতৃত্বর। তৃণমূলের অভিযোগ
গতকাল রাতে অর্থাৎ বৃহস্পতিবার রাতে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার ২৪৭ এবং ২৪৮ নম্বর বুথের বুথ কমিটির সদস্য বুদ্ধদেব মুনিয়ানের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা, এমনই অভিযোগ বুদ্ধদেব মুনিয়ানের পরিবারের পক্ষ থেকে। তারা তার বাড়ির সামনে রাখা মোটরসাইকেল ভেঙে দেয় এবং তার বাড়ির দরজার সামনে বোমাবাজি করে এবং ভাষায় গালিগালাজ করতে থাকে বলে অভিযোগ,বুদ্ধদেব মুনিয়ান বোমার আঘাতে গুরুতর আহত হয়। তাকে প্রথমে মহেশপুর প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা করানো হয় এবং পরে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সম্পূর্ণ ঘটনা বিজেপি ঘটিয়েছে এমনই অভিযোগ তৃণমূল কংগ্রেস নেতৃত্বের, অপরদিকে বিজেপির বিরুদ্ধে তোলা সম্পূর্ণ ঘটনার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *