জমি দখল করাকে কেন্দ্র করে দুই পক্ষের তুমুল সংঘর্ষে আহত একই পরিবারের ছয় জন।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- জমি দখল করাকে কেন্দ্র করে দুই পক্ষের তুমুল সংঘর্ষে আহত একই পরিবারের ছয় জন। গুরুতর জখম অবস্থায় দুই ভাই চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটে শনিবার সকালে রতুয়া থানার ভাদো গ্রাম পঞ্চায়েতের বিজলি গ্রামে। জানাযায়, মুজিবুর রহমান দুই দাগে আট শতক করে মোট ১৬ শতক জায়গা কিনে। সেই জায়গা দখল নিতে গেলে অভিযুক্ত মুখলেসুর রহমান সাদিকুল শেখ শফিক শেখের নেতৃত্বে প্রায় ৩০-৪০ জন লাঠি হাসুয়া নিয়ে হামলা চালায় বলে অভিযোগ। হামলায় আবু তাহের, মজিবুর রহমান সহ মোট ছয় জন আহত হয়। দুই মহিলাকে রতুয়া স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। গুরুতর অবস্থায় দুই ভাইকে ভর্তি করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। ঘটনায় উভয় পক্ষের তরফ থেকেই রতুয়া থানায় অভিযোগ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *