প্রকাশ কালি ঘোষাল, হাওড়ায় : সারা পশ্চিমবঙ্গ জুড়ে হাম এবং রুবেলার টিকাকরণ শুরু হয়েছে দেখতে দেখতে ১২ দিন হয়ে গেল। সেই ৯ই জানুয়ারি থেকে শুরু এখনো চলছে লাগাতার ঠিকা করন বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রে। তেমনি সাঁকরাইল ব্লকের দক্ষিণ সাঁকরাইল পঞ্চায়েত অন্তর্গত দক্ষিণ সাঁকরাইল হালিশহর সুস্বাস্থ্য কেন্দ্রে রুবেলা এবং হামের টিকাকরণ হল। স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে প্রত্যেক জেলার স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশ দেওয়া ছিল হাম এবং রুবেলার ভ্যাকসিন দিতে। ৯ মাস থেকে ১৫ বছর পর্যন্ত শিশুদের। গত ৯ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে শুরু হয় এই কর্মযোগ্য। তেমনি আজ শনিবার ছোট ছোট শিশুদের ভ্যাকসিন দেওয়ার কাজ হল। অনেক অভিভাবক তার তার শিশুদের সুরক্ষার কথা ভেবে লাইন দিয়ে ভ্যাকসিন নিতে দেখা গেল।
হামের টিকাকরণ হলো দক্ষিণ সাঁকরাইল সুস্বাস্থ্যকেন্দ্রে।












Leave a Reply