নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্ম দিবস পালন।

পূর্ব বর্ধমান, নিজস্ব সংবাদদাতাঃ- আজ ভারতের বীর সন্তান নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৬ তম জন্মবার্ষিকী। ভারতবর্ষের প্রতিটি অংশে গর্বের সাথে পালিত হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সেই মর্মে আজ পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে পালিত হল ১২৬ তম জন্মদিবস। আজ নেতাজীর মূর্তিতে মাল্যদান করেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াংকা সিংলা। বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক প্রিয়াংকা সিংলা বলেন, ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর আজ জন্মদিন। ব্রিটিশ শাসন থেকে ভারতকে মুক্ত করতে তার অবদান সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। ভারতবর্ষের সবথেকে বড় মুক্তিযোদ্ধা তিনি।পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া বলেন, আজ ২৩ শে জানুয়ারি গোটা ভারতবর্ষের বাঙ্গালীদের কাছে এক গর্বের দিন। কারণ আজ ভারত মাতার বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই দিনটিকে নেতাজী উৎসব বলে ঘোষণা করেছেন। তার বিশেষ কিছু উক্তি ভারতীয়দের মেরুদন্ড সোজা করে দেয়।পরাধীন ভারতবর্ষকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে তিনি যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিলেন তার এই অবদান মনে রাখবে গোটা ভারতবর্ষ। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াংকা সিংলা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামসংকর মন্ডল, বর্ধমান সদর থানার আইসি সুখময় চক্রবর্তী সহ বিশিষ্ট আধিকারিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *