পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির ১৬ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠি দীঘার দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদে।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির ১৬ তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে ২২ ও ২৩ জানুয়ারি পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত নিউ দীঘার দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের অফিস জাহাজ বাড়ীতে। এই সম্মেলনে রাজ্যের বিভিন্ন জেলা থেকে প্রায় ১৫০০ শো প্রতিনিধি অংশগ্রহণ করেছেন। এই সম্মেলনের প্রদীপ জ্বালিয়ে উদ্ভোধন করেন রাজ্যের মৎসমন্ত্রি বিপ্লব রায় চৌধুরী ও রাজ্যের কারা মন্ত্রী অখিল গিরি। উপস্থিত ছিলেন দীঘা শংকরপুর উন্নয়ন পর্ষদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান তরুণ জানা সহ বিশিষ্ট জন।দুদিন ধরে এই সম্মেলন অনুষ্ঠিত হবে ২২/২৩ শে জানুয়ারি। এই সম্মেলনে নতুন কমিটি গঠন হবে। সেই কমিটি আগামি পাঁচ বৎসর সংগঠন কে বিভিন্ন ভাবে এগিয়ে নিয়ে যাবেন। পূর্ব মেদিনীপুর জেলার দলিল লেখক সমিতির সম্পাদক ও এই ১৬ তম রাজ্য সম্মেলন এর আবায়ক ও রাজ্য কমিটির সদস্য দীপক কুমার দাস বলেন।সম্মেলনে দলিল লেখক দের সমস্যা ও আগামী দিনে সংগঠন কে মজবুত করা যায় সেই সব নিয়ে আলোচনা হবে। বর্তমানে যেসব জায়গায় দালাল চক্র গজিয়ে উঠেছে তাদের বিরুদ্ধে সরকারি ভাবে বেবস্থা নেওয়া যায় টা নিয়েও এই সম্মেলনে আলোচনা হয়। দুই মন্ত্রী বলেন তারা পশ্চিমবঙ্গ দলিল লেখক সমিতির সঙ্গে আছেন। দলিল লেখক দের সমস্যা তারা সরকারের কাছে তুলে ধরবেন। এই সম্মেলনে গান আবৃত্তি ব্যায়াম ও পরিবেশন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *