পূর্ণ মর্যাদার সাথে বাংলা মায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করলো বালুরঘাট পৌরসভা।

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- পূর্ণ মর্যাদার সাথে বাংলা মায়ের বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করলো বালুরঘাট পৌরসভা। সোমবার বালুরঘাট পৌরসভার যুবশ্রী মোড়ে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান করে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র, ভাইস চেয়ারম্যান প্রদীপ্তা চক্রবর্তী, এনসিআইসি মহেশ পাড়খ ও অন্যান্য কাউন্সিলরগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *