পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে বাবুরহাট এর কাছে ট্রেনের ধাক্কা মৃত্যু এক ভ্যানচালকের।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে বাবুরহাট এর কাছে ট্রেনের ধাক্কা মৃত্যু এক ভ্যানচালকের। লাইনের উপরে আটকে রয়েছে ট্রেন। পাঁশকুড়া থেকে হলদিয়াগামী ট্রেনে ঘটলো দুর্ঘটনা। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানা এলাকায় যাত্রী বোঝাই হলদিয়া গামী লোকাল ট্রেনে সকালেই ঘটলো এক মর্মান্তিক দুর্ঘটনা। হলদিয়া লোকাল ট্রেনের সাথে ইঞ্জিনভ্যানের সংঘর্ষ। ঘটনাস্থলে মৃত্যু ভ্যান চালকের। লোকাল ট্রেনে ভ্যান আটকে যাওয়ায় ট্রেন লাইনের উপরে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। ট্রেন চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি ।
এলাকায় উত্তেজনা। ঘটনাস্থলে আসে রেল পুলিশের আধিকারিকরা। জানা যায় , রেল লাইনের উপর লেভেল ক্রসিংহ হীন যাতায়াতের রাস্তা রয়েছে। সেই রাস্তা দিয়ে রেললাইন পেরেছিল মটর চালকভ্যান । সকালে ঘন কুয়াশা থাকায় বুঝে উঠতে পারেনি বলে অনুমান এলাকাবাসীর। আচমকায় ট্রেন এসে যাওয়ায় দুর্ঘটনা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *