রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রাতের অন্ধকারে নিয়ন্ত্রণ হারিয়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই বাইক আরোহীর। মঙ্গলবার ভোরে বাগদুয়ার নারায়ণডাঙ্গী এলাকায় পাকা রাস্তার ধারে বাইক সহ তাদের পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হাসপাতালে আনে। চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে। বাইকটিকে থানায় আনে পুলিশ। এদিন দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হয়। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে মৃতদের নাম আপন রাজবংশী ( ২২) । বাড়ি বংশীহারী হিয়ালদহ গ্রামে। অপর মৃত ব্যক্তির নাম গুড্ডু (৩৩) । বাড়ি বাহারচিক, উত্তর প্রদেশ এলাকায় ।
স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার বিকেলে বাগদুয়ার এলাকায় ক্রিকেট খেলা দেখতে এসেছিলেন ওই দুই বাইক আরোহী। বাড়ি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে বাগদুয়ার
নারায়ণডাঙ্গী এলাকায় পাকা রাস্তার ধারে পিলারের ধাক্কা মেরে অচৈতন্য হয়ে পড়ে বলে স্থানীয়দের অনুমান। মঙ্গলবার ভোরে এলাকাবাসীরা তাদের পড়ে থাকতে দেখে। ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বংশীহারী থানার আইসি মনোজিৎ সরকার বলেন, মঙ্গলবার সকালে বাগদুয়ার এলাকায় থেকে বাইকসহ ২ জনকে উদ্ধার করা হয়েছে। চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। এদিন দেহ দুটিকে ময়নাতদন্তের জন্য বালুরঘাটে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *