মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে ডিআইজি এবং জেলা পুলিশ সুপার।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ২রা ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক সভা করতে আসছেন পূর্ব বর্ধমানে। বর্ধমান শহরের গোদা মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী। তাই আজ সেই সভাস্থল পরিদর্শনে ডিআইজি বর্ধমান রেঞ্জ শ্যাম সিং এবং পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাশীষ সেন।এই সভা থেকে সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা মানুষকে প্রদান করা হবে। তাই ২রা ফেব্রুয়ারী মুখ্যমন্ত্রী সভার প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন ডিআইজি এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার। যাতে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা যাতে নির্ভিগ্নে হয় এবং কোনো রকম বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়। ডিআইজি এবং পুলিশ সুপার সম্পূর্ণ সভাস্থল পরিদর্শন করেন। এছাড়াও পরিদর্শনে দিন উপস্থিত ছিলেন বর্ধমান সদর থানার আইসি সুখময় চক্রবর্তী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *