জাতীয় ভোটার দিবস পালন।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- আজ ২৫ শে জানুয়ারি পূর্ব বর্ধমান জেলাশাসক এবং জেলা ইলেকশন অফিসারের উদ্যোগে বিডিএ কনফারেন্স হলে অনুষ্ঠিত হলো জাতীয় ভোটার দিবস। আজ এই অনুষ্ঠান থেকে ভোটারের শপথ বাক্য পাঠ করান পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াংকা সিংলা। এই জাতীয় ভোটার দিবসে র ট্যাগ লাইন হল “ভোটদানের মত কিছু নেই, ভোট আমি দেবো নিশ্চয়ই’। পাশাপাশি আজ এই অনুষ্ঠান থেকে মুখ্য নির্বাচন কমিশন রাজীব কুমারে একটি ভিডিও র মাধ্যমে ভোটদানের ক্ষেত্রে মানুষের অধিকার সম্পর্কে আলোকপাত করেন। আজ এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক প্রিয়াঙ্কা সিংলা, অতিরিক্ত জেলাশাসক সুপ্রিয় অধিকারী, মহকুমা শাসক তীর্থঙ্কর বিশ্বাস, মহকুমা শাসক কৃষ্ণেন্দু মন্ডল, জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক রামশঙ্কর মন্ডল সহ প্রশাসনিক আধিকারিকবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *