জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ২৫ জানুয়ারি বুধবার জাতীয় ভোটার দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলা শাসক অফিসে একটি ট্যাবলোর উদ্বোধন করল জেলা শাসক মৌমিতা গোদারা বসু। এদিন জেলা শাসক ছাড়াও উপস্থিত ছিলেন এসডিও এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন জেলাশাসক হলে একটি বৈঠক করা হয়। এদিন জেলা শাসক, জাতীয় ভোটার দিবসের কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। জানা গেছে, ২০১১ সাল থেকে ২৫ জানুয়ারি দিনটিকে জাতীয় ভোটার দিবস হিসেবে পালন করা হয়। ১৯৫০ সালের ২৫ জানুয়ারি ভারতের নির্বাচন কমিশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই দিনটি সারা ভারতে প্রতিবছর পালিত হয়।এই দিনটির লক্ষ্য ভোটারদের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং নতুন ভোটারদের তাদের ভোটাধিকার প্রয়োগে উত্সাহিত করা।
জাতীয় ভোটার দিবস উপলক্ষে জলপাইগুড়ি জেলা শাসক অফিসে একটি ট্যাবলোর উদ্বোধন করল জেলা শাসক।












Leave a Reply