টিনের চাল কেটে কাপড়ের দোকানে চুরি সাঁকরাইলে।

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : টিনের চাল কেটে কাপড়ের দোকানে চুরি সাঁকরাইলে। ঘটনা ঘটে সাঁকরাইল থানার অন্তর্গত সাঁকরাইল চাঁপাতলায়। প্রতিদিনের মতো যথারীতি কাপড়ের দোকানদার দোকান খুললে সকালবেলায় দোকান খুলেই তার নজর পড়ে ওপরে সিলিং কাটা এবং ক্যাশ বাক্স আগোছালো। বুঝতে অসুবিধা হয় না তার দোকানে চুরি হয়েছে। বেলা বাড়ার সাথে সাথে আশেপাশে দোকানদার অনেকেই জেনে যায় কাপড়ের দোকানে চুরি হয়েছে। দোকানে গিয়ে জিজ্ঞাসা করায় দোকানদারের ছেলে বলেন “বাবা দোকানে বসেন তাই কি চুরি হয়েছে তিনি জানেন না, মনে হয় ক্যাশব্যাকসে কিছু টাকা ছিল সেইগুলো চোরেরা নিয়ে গিয়েছে। প্রশাসনকে জানানো হয়েছে কিনা তাও তিনি জানেন না” এমনই মন্তব্য দোকানদারের ছেলের। সাঁকরাইল চাঁপাতলা জংশন এলাকা এইভাবে টিন কেটে দোকানে চুরি হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *