যথাযোগ্য মর্যাদায় বাঁকুড়ায় পালিত হল ৭৪ তম প্রজাতন্ত্র দিবস।

আবদুল হাই, বাঁকুড়াঃ সারা দেশের পাশাপাশি আজ বাঁকুড়া জেলাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হল ৭৪ তম প্রজাতন্ত্র দিবস। রীতি মেনে এদিন সকালে বাঁকুড়া স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন করেন বাঁকুড়ার জেলা শাসক কে রাধিকা আইয়ার। প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এদিন বাঁকুড়া স্টেডিয়ামে বিশেষ কুচকাওয়াজের আয়োজন করা হয়। কুচকাওয়াজের মাধ্যমে বাঁকুড়া জেলা পুলিশ, দমকল ও বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রীদের তরফ থেকে অভিবাদন জানানো হয়ে জেলা শাসক কে রাধিকা আইয়ার ও পুলিশ সুপার বৈভব তেওয়ারিকে। বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠী ও স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা এদিন স্টেডিয়ামে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেয়। এদিন শুধু পুলিশ ও প্রশাসনের তরফেই নয় জেলার প্রতিটি প্রান্তে শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাব সংগঠন, স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংস্থার তরফেও দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *