অভিযান চালিয়ে নাবালিকার বিয়ের রুখলো পুলিশ প্রশাসন ও চাইল্ড লাইন।

নিজস্ব সংবাদদাতা, মালদা,২৭ জানুয়ারি:- অভিযান চালিয়ে নাবালিকার বিয়ের রুখলো পুলিশ প্রশাসন ও চাইল্ড লাইন।শুক্রবার মালদার মানিকচক থানার অন্তর্গত মানিকচকের হাড্ডাটোলা এলাকায় অভিযান চালায় পুলিশ ও জেলা চাইল্ড লাইনের আধিকারিকরা।জানা যায়,ওই গ্রামের বাসিন্দা তপন মন্ডলের মেয়ে বছর ১৫ এর দশম শ্রেণীর ছাত্রীর বিবাহের সমস্ত রকম জোর চলছিল।শুক্রবার ছিল বিবাহ।চাইল্ড লাইনের কাছে এমনই খবর যায়।তৎক্ষণাৎ পুলিশকে সাথে নিয়ে ওই পরিবারের সাথে কথা বলতে পৌঁছই চাইল্ড লাইনের আধিকারিকেরা। পরিবারের সাথে কথা বলেন এবং জানান ১৮ বছরের নিচে মেয়ের বিবাহ যাতে না দেওয়া হয় তা নির্দেশিকা দেওয়া হয়।পাশাপাশি পরিবারের সদস্যদের কাছ থেকে একটি স্বীকারোক্তি নামা পুলিশ প্রশাসনের তরফে লিখে নেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *