রাজ্যপালকে ঘিরে নিজের দলেই যে দুটি ভিন্নমত তৈরি হচ্ছে তা নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—–রাজ্যপাল আনন্দ বোস খুব ভালো মানুষ। তাঁকে নিয়ে বিরোধীরা রাজনীতি করছে। গত কালকে করা মন্তব্য থেকে অনেকটাই সরে এসে শনিবার এ কথা বললেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। একই সঙ্গে রাজ্যপালকে ঘিরে নিজের দলেই যে দুটি ভিন্নমত তৈরি হচ্ছে তা নিয়েও মুখ খোলেন তিনি। পাশাপাশি শনিবার সকালে মালদায় এসে তিনি বলেন, উত্তরবঙ্গ আলদা রাজ্য হওয়ার কোনো সম্ভাবনাই নেই। বাংলা কোনমতেই ভাগ হবে না। যেমন আছে তেমনই থাকবে। শনিবার সকালে গৌড় এক্সপ্রেসে মালদায় নামেন দিলীপ ঘোষ। মালদার গৌড় ভবনে বিশ্রাম নিয়ে তিনি দুপুরে যাবেন রায়গঞ্জ। সেখানে দলীয় কর্মসূচি সেরে রাতে আবার ফিরবেন মালদায়। রবিবার মালদায় একাধিক দলীয় কর্মসূচি রয়েছে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *