পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীতের মেজাজে জলপাইগুড়ি।

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ- পশ্চিমী ঝঞ্ঝার জেরে শুক্রবার থেকেই পারদ আবার নেমেছে কিছুটা।
শনিবার ভোর থেকেই হিমেল হওয়ার সঙ্গে কুয়াশার চাদরে মোরা জলপাইগুড়ি সহ ডুয়ার্স।
মাঘ মাসের এমন আবহাওয়া ই পছন্দ দেবাশীষ বাবুর, প্রাতঃভ্রমণে বেরিয়ে বেশ উপভোগ করছেন মাঘের শীত। সপ্তাহের শেষ দিন হলেও কুয়াসার চাদর কে সরিয়ে মাঠে যেমন চলছে খুদে দের শারীরিক কসরত তার পাশাপাশি দৈনন্দিন কাজের তাগিদেও পথে ছুটছে আম জনতা।
শীতকে শুধু উপভোগ করাই নয়, ঠান্ডা প্রসঙ্গে দেবাশীষ নাগ বাবুর ইচ্ছে আরও কিছু দিন থাকুক এমন শীতের আমেজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *