বর্ধমান শহরে বিশ্বসেরা ক্রিকেট তারকা ক্রিস গেইল।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- টিভির পর্দায় আইপিএল ম্যাচে বা ভারতের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে আমরা বারবার দেখেছি ক্রিস গেইলের বিধ্বংসী ব্যাটিং।তিনি মাঠে থাকলে চার আর ছয় ছাড়া কিছু মারেন না। ভারতবর্ষকে তিনি নিজের দ্বিতীয় ঘর বলে মনে করেন। একটা সময় তিনি কলকাতা নাইট রাইডার্স এর হয়ে খেলতেন। তিনি মাঠে নামলে বোলারদের হৃদ স্পন্দন বেড়ে যায়। সেই বিশ্বসেরা ক্রিকেট তারকা এবার বর্ধমান শহরে। বর্ধমান শহরের মালির মাঠে অনুষ্ঠিত হচ্ছে রাজনন্দিনী কাপ। এই রাজনন্দিনী কাপের ফাইনাল ম্যাচে আজ উপস্থিত হয়েছিলেন ক্রিস গেইল। তার একটা ঝলক দেখার জন্য কাতারে কাতারে মানুষ উপস্থিত হয়েছিলেন খেলা প্রাঙ্গনে। গাড়ি করে গোটা মালির মাঠ পরিক্রম করেন। তার ভক্তরা তার একটি ছবি তোলার জন্য ক্যামেরা হাতে ছুটতে থাকেন গোটা মাঠ। বর্ধমান শহরের মালির মাঠে উপস্থিত হওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়াতেই চরম উদ্দীপনা দেখা যায় বর্ধমান শহরের ক্রিকেটপ্রেমী মানুষদের মধ্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *