পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- সাতসকালে রাজ্য সড়কের পাশে শিশু কন্যার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মেছেদা রাজ্য সড়কের চককামিনা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায় শনিবার সকালে তমলুক থানার চককামিনা এলাকার রাজ্য সড়কের পাশে স্থানীয় বাসিন্দারা পড়ে থাকতে দেখে এক শিশু কন্যার মৃতদেহ, এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় খবর দেওয়া হয় তমলুক থানার পুলিশকে, খবর পেয়ে ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে,স্থানীয়দের প্রাথমিক অনুমান জন্মের আগেই আলট্রাসাউন্ডে মেয়ে সন্তান দেখেই ফেলে দেওয়া হয়। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের পাশাপাশি নিন্দার ঝড়।
সাতসকালে রাজ্য সড়কের পাশে কন্যা শিশুর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য তমলুকের চককামিনাতে।












Leave a Reply