আবদুল হাই, বাঁকুড়াঃ সেফ ড্রাইভ সেভ লাইফ এই বার্তা কে সামনে রেখে একটি ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। দুর্লভপুর তারা মা সংঘের পরিচালনায় এই দৌড় প্রতিযোগিতা টি আয়োজিত হয় এবং সহযোগিতায় ছিলেন দুর্লভপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশন সভাপতি তথা বাঁকুড়া জেলার বিশিষ্ট সমাজসেবী গৌতম মিশ্র। আজ সকাল আটটার সময় গঙ্গাজলঘাটি ব্লকের অমরকানন দেশবন্ধু বিদ্যালয়ের সামনে থেকে দৌড় শুরু হয় এবং দুর্লভপুর ট্রাক অনার্স অ্যাসোসিয়েশনের অফিসের সামনে প্রতিযোগিতা টি শেষ হয়। মোট 108 জন এই দৌড়ে অংশগ্রহণ করেন। স্থানাধিকারীদের বিশেষ পুরস্কৃত করা হয় এবং প্রত্যেকের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়। উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষজন।
সেফ ড্রাইভ সেভ লাইফ উপলক্ষ্যে ম্যারাথন দৌড়ের আয়োজন।












Leave a Reply