নওদা যদুপুর অঞ্চল সভাপতি বকুল শেখের উদ্যোগে শনিবার হাসপাতাল মাঠে এক বস্ত্রদান কর্মসূচি আয়োজন করা হল।

নিজস্ব সংবাদদাতা, মালদা: আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে মমতা ব্যানার্জির অনুপ্রেরনায়, নওদা যদুপুর অঞ্চল সভাপতি বকুল শেখের উদ্যোগে শনিবার হাসপাতাল মাঠে এক বস্ত্রদান কর্মসূচি আয়োজন করা হল। অনুষ্ঠানে প্রায় দুই হাজার মানুষকে বস্ত্র দান করে এলাকার তৃণুমুল নেতৃত্ব। এই কর্মসূচিতে সকল নেতৃত্বকে উন্নয়নের জন্য এলাকার মানুষ কে পাশে থাকার আবেদন জানান। উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি বকুল শেখ, সুজাপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুল গনির প্রতিনিধি তথা তৃণমূল যুব নেতা আব্দুল আজিজ,কালিয়াচক এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আতিউর রহমান, তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সারিউল শেখ, নওদা
যদুপুর অঞ্চল প্রধান এসারুদ্দিন শেখ, তৃণমূল যুব নেতা সৌমিত্র সরকার এবং গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির মেম্বার সহ এলাকার অন্যান্য নেতৃত্ব। এদিন এই বস্ত্রদান অনুষ্ঠানে সাধারণ মানুষ এবং দলীয় কর্মীদের উপস্থিতি যেন জনসভার রূপ নেয়। নওদা যদুপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি বকুল শেখ জানান, এলাকার দুস্থ গরিব পরিবারের মানুষের হাতে প্রায় 2হাজার লুঙ্গি কাপড় সহ নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে কাজ করব। আগামী দিনে অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সমস্ত রকমের সহযোগিতা করা হবে। এছাড়া দলমত নির্বিশেষে এলাকার মানুষ বিপদে পড়লেই তার পাশে ঝাঁপিয়ে পরবো। এইভাবে মাননীয়া মুখ্যমন্ত্রীর সৈনিক হিসেবে এলাকার উন্নয়ন করে যাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *