বিজেপির জেলা সম্পাদক শ্যামপ্রসাদ তীব্র ভাষায় তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- এসএসসিতে যারা দুর্নীতি করেছে বা বেআইনিভাবে চাকরি নিয়েছিল তাদের চাকরি চলে গেল মহামান্য হাইকোর্টের নির্দেশে এবং তাদের পরবর্তীতে কোন চাকরি গ্রহণ করতে হলে কোর্টের রায় লাগবে বলে জানালেন বিচারপতি। এই বিষয় নিয়ে জলপাইগুড়িতে রাজনৈতিক মহলে তরজোর পরিস্থিতি তৈরি হয়েছে। বিষয় টি নিয়ে বিভিন্ন রাজনৈতিক মহলে রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলতে দেখা গেছে।এই বিষয়টি নিয়ে বিজেপির জেলা সম্পাদক শ্যামপ্রসাদ তীব্র ভাষায় তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করলেন এবং তিনি বলেন যারা এর সাথে জড়িয়ে রয়েছে তাদের বের করে দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত। এবং হাইকোর্টের রায়কে আমরা ধন্যবাদ জানাই।অন্যদিকে জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সভাপতি পিনাকী সেনগুপ্ত বলেন অসৎ উপায়ে যারা চাকরী নিয়েছেন তারা যেমন অন্যয় করেছেন ,তেমনিযারা এইকাজের সাথে যুক্ত রয়েছে তাদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানাচ্ছে।এরসাথে কোরক হোমের এক নাবালকের বিষয় টি সিবিআই এর হাতে দেবার আদেশ দিয়েছেন হাইকোর্ট ।সেই বিষয়টি নিয়েও রাজ্য সরকারের পুলিশের কাজকর্মের দিগগুলোও এখানে তুলে ধরছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *