নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ – পেটের দায়ে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল বাঁকুড়ার কোতুলপুর এর বছর ২৪ সের পরিযায়ী শ্রমিকের। ঘটনায় নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, মৃত যুবকের নাম ইমরান খান পিতা হানিফ খান বাড়ি কোতুলপুর ব্লকের ঝিনুকায়ড়ি গ্রামে।
পরিবার সূত্রে খবর দীর্ঘ কয়েক মাস আগে মুম্বাইয়ে কাজের সূত্রে গিয়েছিলেন সেই সময় কাজ ছাড়ার পর ৫০ তলা বিল্ডিং এর পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলেন। সেই সময় আচমকা বহুতল বিল্ডিং থেকে ট্রেনের তার ছিঁড়ে মাথায় পড়ে সাথে সাথে মারা যান ওই যুবক। জানতে পারা যায় আরো পরিযায়ী শ্রমিক যারা ওর সাথে ছিলেন তারাও মারা যায় পরিবার সূত্রে খবর, সাথে সাথেই দুজন মারা যান এবং আহত হন আরো বেশ কয়েকজন তাদের অবস্থা আশঙ্কাজনক এমনটাই জানিয়েছিলেন যাদের সাথে কাজ করতে গিয়েছিল পরিচয় তারাই ফোন করে ঘটনাটি বাড়িতে জানান তবে কিভাবে ঘটল ঘটনা তা কারোরই জানা নেই। বাড়ির লোক কি বলেছেন শুনে নেব।
পেটের দায়ে ভিন রাজ্যে কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল বাঁকুড়ার কোতুলপুর এর বছর ২৪ সের পরিযায়ী শ্রমিকের।












Leave a Reply