আবাসিকের বার্ষিক ক্রিড়া প্রযোগিতা জলপাইগুড়ি তে।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- জলপাইগুড়ি মহিলা কল্যান সংঘ পরিচালিত অনুভব চাইলড হোমের বার্ষিক শীতকালীন ক্রিড়াপ্রতিযোগিতা শুরু হলো বুধবার।এইদিন তরুণ দল খেলার মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা টি শুরু হয়েছিল।রাবেয়া, প্রিয়াঙ্কা,রাজিনা,মামোনি পুজা ,সীমার মত মেয়েরা এখানে অংশগ্রহন করে।একশো মিটার থেকে,পঞ্চাশ মিটার,আলু দৌড় ,অঙ্ক দৌড়,,শুচে সুতো ভরানো ইত্যাদি বিভিন্ন ইভেন্ট ছিল এখানে।সকলেই সুন্দর ভাবে খেলাতে অ়়ংশ নিয়ে পুরুস্কার হাতে তুলে নেয়। অতিথিদের উপস্থিতিতে পুরুস্কার তাদের হাতে তুলে দেবার হয়েছিল।এই বিষয়ে হোমের দায়িত্ব পালন করা কোডিনেটর দীপশ্রী রায় বলেন এই ধরনের খেলাতে অ়়ংশ নিয়ে সবাই খুবই খুশি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *