অস্ত্র সহ ২ দুষ্কৃতীকে গ্রেপ্তার করল সদাইপুর থানার পুলিশ।

সদাইপুর, সেখ ওলি মহম্মদঃ- পঞ্চায়েত নির্বাচন আসন্ন। আর পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে রাজ্যের একাধিক জায়গায় বোমা উদ্ধার করছে পুলিশ। এবার অস্ত্র উদ্ধার বীরভূম জেলার সদাইপুরে। ডাকাতির আগেই অস্ত্র সহ দুজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ।
সদাইপুর থানার অন্তর্গত কুইঠা গ্রামের বাসিন্দা গোলাম মর্তুজা ওরফে গদাই এবং সেখ শুকুর সোমবার রাত্রে চিনপাই কালী ভাসা মোড়ের কাছে ডাকাতির উদ্দেশ্যে দাঁড়িয়েছিল। কিন্তু সদাইপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেয় এবং দুজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। তল্লাশি চালিয়ে তাঁদের কাছে একটি পাইপ গান ও দু’রাউণ্ড কার্তুজ উদ্ধার করে সদাইপুর থানার পুলিশ। আজ তাঁদের দুজনকে সিউড়ি আদালতে তোলা হল। উল্লেখ্য, দু’জন দুষ্কৃতী আগেও বহু অসামাজিক কার্যকলাপের সাথে যুক্ত বলে পুলিশ সূত্রে খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *