সকালের ফ্লাইটেই শিলিগুড়ি এসে পৌঁছালেন শিক্ষা মন্ত্রী।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- আগামী ১৮ ও ১৯ শে ফেব্রুয়ারী জলপাইগুড়ির বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আয়োজিত রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু।আজ এই উপলক্ষে সকালের ফ্লাইটেই শিলিগুড়ি এসে পৌঁছালেন শিক্ষা মন্ত্রী। বাগডোগরা বিমান বন্দরে শিক্ষা মন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকার,জলপাইগুড়ি ডি.পি.এস. সির চেয়ারম্যান লক্ষ্য মোহন রায়,ডিস্ট্রিক্ট অর্গানাইজিং কমিটির ওয়ার্কিং সেক্রেটারি স্বপন বসাক প্রমুখ।স্বপন বাবু বলেন…..আগামীকাল দুপুর ১২টায় শিক্ষা মন্ত্রী রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *