নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- উত্তরবঙ্গ জুড়েই বিভিন্ন মন্দিরে শিবের বিশেষ পুজো করা হয়। হাজারে হাজারে ভক্ত উপোস করে শিবের মাথায় জল ঢালেন। শিবরাত্রি উপলক্ষে ফালাকাটা ব্লকের জটেশ্বর শিব মন্দিরে জল ঢালার শুভ সূচনা হল শনিবার সন্ধ্যায়। শিবরাত্রি উপলক্ষে জটেশ্বরে চলবে জমজমাট মেলা। জানা গিয়েছে, দূর-দূরান্ত থেকে ভক্তরা জটেশ্বর শিব মন্দিরে শিবের মাথায় জল ঢালেন। বিভিন্ন প্রান্তের থেকে লক্ষাধিক ভক্ত শিবরাত্রি উপলক্ষে মন্দিরে উপস্থিত হন। বহু বছর ধরেই শিব চতুর্দশী উপলক্ষে অনুষ্ঠিত হয় জমজমাট মেলা। জটেশ্বর শিব মন্দির কমিটির সম্পাদক দেবজিৎ পাল বলেন,”আজ আমাদের শিব চতুর্দশী শুরু হল। শোভা যাত্রার মধ্যে নদীর জল নিয়ে এসে মহাদেবের মাথায় ঢেলে শুভ সূচনা করা হল। খুব নিষ্ঠার সঙ্গে শিব চতুর্দশী পালিত হয়।”
শিবরাত্রি উপলক্ষে জটেশ্বরে চলবে জমজমাট মেলা।












Leave a Reply