ফের মেজাজ হারালেন তৃণমূলের সাংসদ সৌগত রায়।

জলপাইগুড়়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ফের মেজাজ হারালেন তৃণমূলের সাংসদ সৌগত রায়। রবিবার নৈহাটির এক অনুষ্ঠানে এসে সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি। কিন্তু এক বরিষ্ঠ সাংবাদিক বর্তমানে রাজ্যে শিক্ষা ব্যবস্থা নিয়ে অনিয়মের বিষয়ে প্রশ্ন করলে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাঁর ক্যামেরা হাত দিয়ে বন্ধ করে দেন। বলেন এসব প্রশ্নের উত্তর দেওয়ার জায়গা নয় এটা।
প্রশ্ন উঠেছে, সরকারি মঞ্চ থেকে যখন রাজনৈতিক গালিগালাজ করা হয় সেটি যদি সঙ্গত হয়, তবে এই সাধারণ অনুষ্ঠানে রাজনৈতিক প্রশ্ন নয় কেনো? তাঁর মতো একজন প্রাজ্ঞ রাজনীতিক ব্যক্তিত্বর কাছে এটা কি কাঙ্ক্ষিত!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *