কিশোর সংঘ ও পাঠাগারের বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল।

জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- কিশোর সংঘ ও পাঠাগারের বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রবিবার। এদিন ছোটো ছোটো ছেলেমেয়েদের ৩০ মিটার দৌড়, আলুকুড়ানো দৌড়, অঙ্ককষা দৌড়, মেমরি টেস্ট, চকলেট দৌড়, বিস্কুট দৌড়, কিক দ বল, বড়দের জন্য হাড়িভিঙ্গা, গোলে ফুটবল ঢোকানো ইত্যাদি ক্রীড়া অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সঞ্চিতা পঞ্চানন (ধর), ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর তারক নাথ দাস, ক্লাব সম্পাদক অখিল সরকার, সভাপতি রঘুনাথ মজুমদার, শুভাশিস সরকার, সোমনাথ সেনগুপ্ত, বিবেক দে, রিক্তা সিংহ, চন্দনা সরকার, জয়ন্ত শর্মা, রিয়া দে সরকার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *