আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল মালদা শিল্পী সংসদ।

নিজস্ব সংবাদদাতা, মালদা,২১ ফেব্রুয়ারি : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করল মালদা শিল্পী সংসদ। মঙ্গলবার সকালে প্রভাত ফেরীর মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনুষ্ঠানের সূচনা করা হয়। এই দিনটিতে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মালদার উঠোনে। রক্তে মাখানো একুশে মোর ফেব্রুয়ারি গান গে য়ে প্রভাত ফেরিতে অংশ নেন শিল্পীরা।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানান শিল্পী সংসদের সদস্যরা।
শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে উপস্থিত হন জেলাশাসক নীতিন সিংহানিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন শিল্পী সংসদের সভাপতি ডা: ডি সরকার, বিশিষ্ট শিক্ষাবিদ রাধা গোবিন্দ ঘোষ,
শিল্পী সংসদের সম্পাদক মলয় সাহা সহ অন্যান্যরা। মলয় বাবু বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রভাত ফেরির মাধ্যমে পালন করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *