গতকাল গভীর রাত্রে অস্ত্রসহ হরিশ্চন্দ্রপুর পুলিশের হাতে ধরা পরল এক ব্যক্তি।

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ- —গতকাল গভীর রাত্রে অস্ত্রসহ হরিশ্চন্দ্রপুর পুলিশের হাতে ধরা পরল এক ব্যক্তি। ধৃতত ব্যক্তির নাম বীরবল মন্ডল। বয়স ৩৩। গতকাল রাত্রে ওই ব্যক্তিকে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকার তালসুর গ্রামের মধ্যপাড়া থেকে গ্রেফতার করেছে হরিশ্চন্দ্রপুর পুলিশ প্রশাসন। তার কাছ থেকে এক রাউন্ড গুলি সহ একটি ওয়ান শটার বন্ধুক উদ্ধার হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে গতকাল গভীর রাত্রে টহলদারির সময় ওই ব্যক্তিকে গ্রামের সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। ওই সময় ওই ব্যক্তিকে আটক করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। তাকে তল্লাশি করে তার কাছ থেকে উদ্ধার হয় এক রাউন্ড গুলি সহ একটি বন্দুক । কি কারণে ওই ব্যক্তি ওই এলাকায় অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিলসমস্ত বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে পঞ্চায়েতের আগে একের পর এক অস্ত্র উদ্ধারে ঘটনায় শাসক দলের দিকে আঙুল তুলেছে এলাকার বিজেপি নেতৃত্ব।
এলাকার বিজেপি নেতৃত্বের দাবি এলাকায় পঞ্চায়েতের প্রাক্কালে শাসক দল অশান্তি পাকাতে চাইছে বলেই বিহার থেকে অস্ত্র আমদানি করছে।
অন্য দিকে তৃণমূল নেতৃত্ব জানিয়েছে দল এসব বেআইনি কাজে প্রশ্রয় দেয় না। আইন আইনের পথেই চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *