হরিণের আগমন ঘিরে চাঞ্চল্য ফালাকাটা ব্লকের মধ্য আলীনগর এলাকায়।

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বুধবার রাতে জঙ্গল থেকে হঠাৎই লোকালয়ে এসে হাজির এক হরিণ। এই হরিণের আগমন ঘিরে চাঞ্চল্য ফালাকাটা ব্লকের মধ্য আলীনগর এলাকায়। হরিণটি জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে প্রবেশ করার পর থেকে এলাকায় ভীড় জমায় এলাকাবাসীরা। তবে হরিণটির কোনও ক্ষতি করেননি এলাকাবাসীরা। বরং হরিণকে ধরে রেখে খবর দেওয়া হয় বন দপ্তরে।খবর পেয়ে দলগাঁও রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে এসে ওই হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায়।দলগাঁও রেঞ্জ সুত্রে জানা গিয়েছে, হরিণটির শারীরিক পরীক্ষার পর ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *