নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি খতিয়ে দেখতে মালদহে এসেছিলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এই প্রথম পরীক্ষা চলাকালীন জেলার পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে কোনও পর্ষদ সভাপতি। সকাল সোওয়া দশটা নাগাদ বন্দে ভারত এক্সপ্রেসে মালদহে এসে পৌঁছন তিনি। এরপর সকাল দশটা চল্লিশ নাগাদ পৌঁছে যান মালদহের উমেশ চন্দ্রবাস্তুহারা বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে। এদিনের পরীক্ষা শুরুর আগেই প্রধান শিক্ষক, ভেনু ইনচার্জদের সঙ্গে নিয়ে পরীক্ষার হলগুলি ঘুরে দেখেন তিনি।
মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি খতিয়ে দেখতে মালদহে এসেছিলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।












Leave a Reply