নিশীথ প্রামানিকের ওপর হামলার প্রতিবাদে গোটা রাজ্যের সঙ্গে আজ চাকদহ থানা সহ বিভিন্ন থানায় বিক্ষোভ দেখাল ভারতীয় জনতা পার্টি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের ওপর হামলার প্রতিবাদে গোটা রাজ্যের সঙ্গে আজ চাকদহ থানা সহ বিভিন্ন থানায় বিক্ষোভ দেখাল ভারতীয় জনতা পার্টি। নিশীথ প্রামাণিকের ওপর পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ তুলে তৃণমূল নেতৃত্বের কড়া সমালোচনা করে বিজেপি নেতারা। চাকদহ থানার গেটের সামনে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্লোগান দেয় বিজেপি নেতাকর্মীরা।এদিন চাকদহ থানায় সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ সমাবেশ করে এবং বিজেপি ডেপুটেশন দেয় চাকদহ থানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *