একটি কেন্দ্রের উপনির্বাচনের জন্য মাধ্যমিক পরীক্ষার দিন পরিবর্তনের জেরে ক্ষুব্ধ পরীক্ষার্থীরা।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মাধ্যমিক পরীক্ষার দিন নির্ধারণ করা হয় বছরে শুরুতেই। আর সেই দিন ধরেই নির্ধারিত সময়ে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। সেই তারিখটি লক্ষ্য রেখে পরীক্ষার প্রস্তুতি শুরু করে পরীক্ষার্থীরা। এবছর হঠাৎই মাধ্যমিক পরীক্ষার দিন পরিবর্তিত হওয়া সমস্যায় পড়েছে মাধ্যমিক পরীক্ষার্থী অভিভাবকরা। এবছরের মাধ্যমিক পরীক্ষার বন্ধ রেখে একটি দিন পরিবর্তন করা হয়েছে মুর্শিদাবাদ জেলার সাগর দীঘি তে উপনির্বাচনের কারণে।এই পরিবর্তনে জেরে মাধ্যমিক পরীক্ষার্থীরা অংক পরীক্ষার আগে কোন সময় পাচ্ছে না। প্রতিবছর মাধ্যমিক পরীক্ষায় অংক পরীক্ষার আগের দিন বিশেষত ছুটি থাকে। সেই ছুটিতেই অংক অনুশীলন করার জন্য সময় পান ছাত্র-ছাত্রীরা। এবছর দিনলিপি পরিবর্তন করার কারণে আজ ২৭ এ ফেব্রুয়ারি সোমবার ইতিহাস পরীক্ষা বাতিল হয়। আগের দিনলিপি অনুযায়ী অংক পরীক্ষার আগের দিন ছুটি থাকায় সেই ছুটির দিনটিতে ইতিহাস পরীক্ষা নিবার সিদ্ধান্ত নেয় রাজ্যের শিক্ষা পরিষদ। ফলতো এবছর মাধ্যমিক পরীক্ষার্থীরা অংক পরীক্ষার আগে কোন ছুটি পাচ্ছে না। তার কারণেই অংক পরীক্ষার প্রস্তুতিতে অনেকটা সমস্যায় মাধ্যমিক পরীক্ষার্থীরা। তেমনই মতামত মাধ্যমিক পরীক্ষার্থীদের।
রাজ্যের শিক্ষা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী মাধ্যমিক পরীক্ষার দিন পরিবর্তন নিয়ে রাজনৈতিক চাপানোত্তোর। বিজেপি ও সিপিএমের তরফ থেকে দাবি করা হচ্ছে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির উপ-নির্বাচনের কারণে এক বছর আগে স্থির করা মাধ্যমিকের দিনলিপি পরিবর্তন করা হয়েছে। এই রাজ্যের রাজ্য সরকার মূলত শিক্ষাকে প্রাধান্য দেয় না। মূলত রাজ্য সরকার রাজনীতিকে প্রাধান্য দেন। তাই আগামী ভবিষ্যৎ প্রজন্মের ক্ষতি করে মাধ্যমিক পরীক্ষা বাতিল করে উপনির্বাচন করে। এমনই ভাবে আক্রমণ করলেন রাজ্য সরকারকে বিজেপি ও সিপিএম যৌথভাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *