মোদির কথামতো তৃণমূল কর্মীরা থালা বাজিয়ে গ্রামবাসীকে জানান দিল গ্যাসের মূল্য বৃদ্ধির কথা।

নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া:- ২০২০ সালে করোনা কালে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেছিলেন করোনা ভাইরাস রোগীদের চিকিৎসায় যুক্ত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও সাফাইকর্মীদের অভিনন্দন জানাতে প্রত্যেককে থালা বাজাতে, এবার প্রধানমন্ত্রীর সেই থালা বাজানো কর্মসূচি গ্রহণ করলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি তবে প্রধানমন্ত্রীর স্বপক্ষে নয়, প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে, কারণ তৃণমূলের দাবি বিজেপি কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই দিনের পর দিন জ্বালানি গ্যাসের দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, গত পয়লা মার্চ আরো ৫০ টাকা বৃদ্ধি পেয়েছে জ্বালানি গ্যাসের দাম অর্থাৎ ১৪.২ লিটার গ্যাসের দাম হয়েছে ১১২৯ টাকা, আর তারই প্রতিবাদ জানাতে এদিন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি, পাত্রসায়ের ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সহ একাধিক তৃণমূল কর্মীর সমর্থকদের নিয়ে পাত্রসায়ের ব্লকের বালসি গ্রামে থালা বাজাতে বাজাতে এলাকার মানুষের বাড়ি বাড়ি গিয়ে জানান দিলেন কেন্দ্র সরকার গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে সুতরাং সামনেই রয়েছে পঞ্চায়েত নির্বাচন। এবারের পঞ্চায়েত নির্বাচনে আপনারা কাকে ভোট দেবেন তা আপনারাই ঠিক করবেন ।

তৃণমূলের এই কর্মসূচিকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সহ-সভাপতি দেবপ্রিয় বিশ্বাস বলেন মানুষকে থালা বাজিয়ে গ্যাসের দাম বলতে হবে না তৃণমূল কর্মীরা থালা বাজিয়ে রাজ্যের দুর্নীতিমুক্ত করুন।

সব মিলিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার রাজনীতির হাওয়া গরম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *