রেল ট্রাকে মারুতী, ড্রাইভারে তৎপরতায় বাঁচলো রেলযাত্রীরা।

রানাঘাট, নিজস্ব সংবাদদাতা:-  – শিয়ালদহ গামী ডাউন শান্তিপুর লোকাল পালপাড়া স্টেশন ছেড়ে শিমুরালি স্টেশনের দিকে আসছিল।সেই সময় এই দূর্ঘটনা ঘটে।স্থানীয় সুত্রে জানা যায়, রেলের তৃতীয় ট্রাক বসানোর জন‍্য রাস্তা সমান করা ছিল।সেই রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছিল একটি যুবক।প্রত‍্যক্ষদর্শীরা জানান,গাড়িটি চালানোর সময় গাড়ি টি কে ঘোরা চেষ্টা করতে রেল ট্রাকে তুলে দেয় ঐ যুবক।ইতি মধ‍্যে ডাউন শান্তিপুর লোকাল পালপাড়া স্টেশন ছেড়ে দেয়।ডাউন শান্তিপুর লোকালে ড্রাইভার দূর থেকে দেখে থামানোর চেষ্টা করেন। অনেক কষ্টে ট্রেনটি থামানোর পর দেখেন ট্রেনের ব‍্যাফার টি মারুতী ভ‍্যানের ভিতর ঢুকে যায়।ঝাকুনি দিয়ে ট্রেন থামতেই। ট্রেনের ভিতর থাকা নিত‍্যযাত্রীরা লাফিয়ে নামতে শুরু করেদেন। এতে নামতে গিয়ে অনেকেই অল্প বিস্তর আহত হয়েছে।এই দূর্ঘটনাস্থলে প্রায় ঘন্টা দেড়েক সময় চলে যাবার পর ও কোন রেল পুলিশ দেখা যায়নি।চাকদহ থানার পুলিশ ও অনেক পরে আসে। মারুতি ভ‍্যানের চালক পলাতক।প্রত‍্যক্ষদর্শী রন্তেশ্বর অধিকারী বলেন, রেল লাইনের পাশদিয়ে এই মারুতী ভ‍্যান টা চালাচ্ছিল সেই সময় গাড়িটা রেল লাইনে তুলে দেয়। দুরে ট্রেন আসছে দেখতে পেয়ে আমরা হাত দেখায়।ড্রাইভার আমাদের দেখে ট্রেনের গতি কমিয়ে দেয়। বিরাট রেল দূর্ঘটনা থেকে বাঁচলো যাত্রীরা।রেল থেকে সঞ্জয় পাল,বলেন,ড্রাইভার সাহেব সতর্ক থাকার কারনে এই দূর্ঘটনা কম হল।দূর থেকে দেখেই এমাজেন্সী ব্রেক মারে ফলে ঐ মারুতী ভ‍্যান কে ধাক্কা মেরে ট্রেনটি থেমে যায়। এলাকার গোতম কর তিনি লোকজন কে জড়ো করে রেল ট্রাক থেকে মারুতী ভ‍্যান তুলে সরিয়ে দেয়।ট্রেন টি সরিয়ে দেবার পর ট্রেন টি পরীক্ষা করে ট্রেনটি শিমুরালী স্টেশনের দিকে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *