ফের শিল্প শহর হলদিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকায়,ঘটনাস্থলে ছটি দমকলের ইঞ্জিন।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ফের পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া শিল্পাঞ্চলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়ালো গোটা এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় ইন্দোমারা কারখানার পিছনের জঙ্গলে হঠাৎই আগুন দেখতে পায় স্থানীয় মানুষজন, এরপর খবর দেওয়া হয় পুলিশ ও দমকলকে, খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ছটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে কিভাবে এই আগুন লাগলো তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, তবে প্রাথমিক অনুমান জঙ্গলের শুকনো পাতায় আগুন লাগার ফলে এই ঘটনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *