জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়ন জলপাইগুড়ি সদর ব্লক তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা দপ্তরে রানু চৌধুরী ও শাহনাজ সরকার মঞ্চে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন সূচনা হয় পতাকা উত্তোলন করেন সংগঠনের নেত্রী সরস্বতী বিশ্বাস। সম্মেলন উদ্বোধন করেন সিআইটিইউ নেতা পীযুষ মিশ্র। তিনি আশা কর্মীদের সার্বিক সমস্যা এবং আশা স্বাস্থ্য কর্মীদের আন্দোলনের কথা তুলে ধরেন। তিনি বলেন দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে আশা কর্মীরা তাদের মর্যাদা আদায় করতে পেরেছে। কিন্তু এখনো কেন্দ্রীয় রাজ্য সরকার আশা স্বাস্থ্য কর্মীদের কাজ করিয়েও তাদের নূন্যতম মজুরি দিচ্ছে না। তীব্র বঞ্চনা শিকার আশা কর্মীরা। যে মজুরি পাচ্ছে তা আজকের দিনের স্বাভাবিক জীবন যাপন করা অস্বাভাবিক। ২৬ হাজার টাকা মজুরি জন্য দাবি করেন। তিনি বলেন সদর ব্লকের আশা কর্মীরাই প্রথম বোনাসের জন্য লড়াই আন্দোলন করেছিল। এবং সরকার সেই দাবি মেনে নিতে বাধ্য হয়েছিল। ফলে আশা কর্মী এখন বোনাস পায়। যে আশা কর্মীদের আন্দোলনের ফল। সম্মেলনের বক্তব্য রাখেন জেলা সম্পাদিকা চুমকি দাস তিনি বলেন তা স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য বহির্ভূত বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে তাদের প্রকৃত কাজ তারা করতে পারেছে না। এছাড়া বক্তব্য রাখেন সভানেতি নিহার বেগম সিআইটিইউ নেতৃত্ব কৃষ্ণ সেন শুভাশি সরকার অমিত দাস। সম্মেলন থেকে ৩০ জনের কমিটি গঠিত হয়। সভাপতি সম্পাদক কোষাধক্ষ্য নির্বাচিত হন সরস্বতী বিশ্বাস হৈমন্তী রায় লক্ষ্মী ওড়াঁও ভগবতী রায়।
পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়ন জলপাইগুড়ি সদর ব্লক তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত হলো।












Leave a Reply