শিমুরালি সংস্কৃত সংঘের পরিচালনায় তাদের নিজস্ব খেলার মাঠে ষোল দলীয় ফুটবল খেলার আয়োজন।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মাঠ কানাই কানাই পূণ‍্য।দর্শক আত্মচিৎকারে গগনভেদী রব ধ্বনিত হচ্ছে মাঠের কোনায় কোনায়।অনেক দিন পর শিমুরালি সংস্কৃত সংঘের পরিচালনায় তাদের নিজস্ব খেলার মাঠে ষোল দলীয় ফুটবল খেলার আয়োজন করেছে।জেলা সহ কলকাতা থেকে বাছাই করা খেলোয়ার নিয়ে ক্লাব গুলি টিম তৈরী করেছে। প্রায় সাত জন বিদেশী খেলোয়ার অর্থাৎ নাইজেরিয়া খেলোয়ার আছে।স্বর্গীয় কাজল দাস ইউনার্স এবং সুশান্ত হালদার রানার্স কাপ খেলা আয়োজক সংস্কৃতি সংঘ। এক সময় মোহনবাগান ও মহামেডান মাঠ কাঁপানো ক্রিষ্টফার চাকদহ অগ্রদূতের হয়ে মাঠে নামেন গোল করালেন এবং গোল করালেন। তার পায়ের ঝলক দেখলো প্রত‍্যন্ত গ্রামের দর্শক। এই খেলায় অগ্রদূত দুই এক গোলে জেতেন। তবে সমানে টক্কর দেন শিমুরালির ছেলেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *