দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: – সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বুনিয়াদপুর ব্যবসায়ী সমিতির ৩৬ তম সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হলো । সুকান্ত মঞ্চে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর চেম্বার অফ কমার্স এর চিফ অ্যাডভাইজার রবীন্দ্র নাথ দাগা । দক্ষিণ দিনাজপুর চেম্বার অফ কমার্স এর সাধারণ সম্পাদক সুদীপ কুমার বাগচী। বালুরঘাট ব্যবসায়ী সংঘের সম্পাদক হারেরাম সাহা প্রমূখ। সোমবার পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সভার কাজ শুরু হয়। উদ্বোধনী সংগীত, অতিথি বরণ, প্রদীপ প্রজ্জলন, সাগত ভাষণ, সম্পাদকীয় প্রতিবেদন পাঠ ও
সাংগঠনিক আলোচনার মধ্যে দিয়ে এ দিনের সম্মেলন সমাপ্ত হয়। ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা হয়। সরকার আরোপিত বিভিন্ন কর নিয়ে আলোচনা হয়। এছাড়া এলাকার ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজানো, যানজট দূর করা, শহরের ব্যস্ততম রাজ্য সড়ক ওয়ান ওয়ে করা, শব্দদূষণ, এ আর টি ও অফিস চালু করা, থমকে যাওয়া স্টেডিয়ামের কাজ শুরু করা, নিকাশি ব্যবস্থা চালু সহ বিভিন্ন দাবি পেশ করা হয়েছে। এদিনের সম্মেলনে ব্যবসায়ী সমিতির প্রায় ৪৫০ জন সদস্য উপস্থিত ছিলেন। সমিতির সভাপতি রণজিৎ কুমার মন্ডল বলেন, বুনিয়াদপুর পৌর এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল, নতুন বাজারের পরিকাঠামোর রূপায়ণ, অসামাজিক কাজ বন্ধ করতে শহরকে সিসি ক্যামেরা আওতাভুক্ত করা সহ রশিদপুর হাসপাতাল কে স্টেট জেনারেল হাসপাতাল করার দাবি পেশ করেন। দক্ষিণ দিনাজপুর চেম্বার্স অফ কমার্স এর চিফ অ্যাডভাইজার রবীন্দ্র নাথ দাগা বলেন, সংগঠনকে শক্তিশালী করতে ব্যবসায়ীদের একজোট হয়ে এগিয়ে আসতে হবে। আগামী দিনে ব্যবসা সহ সংগঠনে নতুন প্রজন্মদের এগিয়ে আসর আহ্বান জানান।
সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বুনিয়াদপুর ব্যবসায়ী সমিতির ৩৬ তম সাধারণ সম্মেলন অনুষ্ঠিত হলো ।












Leave a Reply