বৌদির মৃত্যুর তিন দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী দেওর, শোকের ছায়া পরিবারে।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:-  এমনি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার নবদ্বীপ ব্লকের চরব্রহ্মনগর এলাকায়। পরিবার সুত্রে জানা যায় মৃত যুবকের নাম চন্দন দেবনাথ বয়স আনুমানিক ২৭ বছর।
মৃত যুবকের পরিবার সুত্রে আরও জানা যায় গতকাল রাত আনুমানিক আট টার সময় চন্দন বাড়ি থেজে বেড়োয়, সারারাত বাড়ি ফেরেনি, এদিন সকালে এলাকার সাধারণ মানুষের মুখে শুনতে পায় এলাকার এক পুকুর ধারে গাছের ডালে এক যুবকের ঝুলন্ত দেহ দেখা গেছে পরিবারের লোকেরা গিয়ে দেখে চন্দন, খবর পেয়ে ঘটনাস্থলে যায় নবদ্বীপ থানার পুলিশ, পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানায়।

সুত্র মারফত জানা যায় গত তিন দিন আগেই মৃত যুবকের এক বৌদির মৃত্যু হয়, আজ তার শ্রদ্ধের কাজ করার কথা ছিল, তার মধ্যেই চন্দনের ঝুলন্ত দেহ উদ্ধার।

সামগ্রিক ঘটনায় শোকের ছায়া পরিবারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *