দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- শোকের আবহ কখনও সখনও বৃহত্তর কাজের সূচনা করে। মৃত্যুর বিপরীতেই তো থাকে জীবন আর সুস্থ জীবন যাপনে থাকে সুস্বাস্থ্যের ভূমিকা। এভাবেই অকালপ্রয়াত এক যুবকের স্মৃতির উদ্দেশ্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্যোগ নেওয়া হ’লো বীরভূম জেলার দুবরাজপুরের উত্তরাঞ্চল ক্লাবে। দুবরাজপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে অবস্থিত রঞ্জনবাজারের উত্তরাঞ্চল ক্লাবের সদস্য সৌমেন চ্যাটার্জি ওরফে বিল্টুর সম্প্রতি একটি দুর্ঘটনায় মৃত্যু হয়। তাই তাঁর স্মৃতির উদ্দেশ্যে দুর্গাপুরের আইকিউ সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগিতায় এবং উত্তরাঞ্চল ক্লাবের পরিচালনায় আজ ক্লাব প্রাঙ্গণে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এদিন দুবরাজপুর শহর ও ব্লক এলাকার সাধারণ মানুষদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে সাধারণ বিভাগ, চক্ষু বিভাগ এবং শিশু বিভাগের চিকিৎসকরা চিকিৎসাs করেন। পাশাপাশি যাঁরা চিকিৎসা করাতে আসেন তাঁদের বিনামূল্যে ওষুধও প্রদান করা হয় বলে জানান উত্তরাঞ্চল ক্লাবের সদস্য শুভজিৎ দে। অন্যদিকে আইকিউ সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষে অভিষেক চ্যাটার্জি জানান, এখানে আমরা স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছি। সম্প্রতি আমার ভাইয়ের একটি দুর্ঘটনায় মৃত্যু হয়। তাই তাঁরই স্মৃতির উদ্দেশ্যে এই স্বাস্থ্য পরীক্ষা শিবির।
ক্লাব সদস্যের স্মৃতির উদ্দেশ্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির দুবরাজপুরে।












Leave a Reply