পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমানে কৃষকদের নিয়ে মিছিল শুভেন্দুর। মূলত কৃষকদের ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার দাবির ইস্যুতে এবং সরকারের তরফে কৃষকদের বঞ্চনার অভিযোগে এদিন বর্ধমানে কৃষকদের নিয়ে মিছিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুক্রবার পূর্ব বর্ধমানের বড়নীলপুর থেকে কার্জন গেট পর্যন্ত্য একটি কৃষক মিছিল অনুষ্ঠিত হয় এবং কার্জন গেট চত্বরে একটি পথসভাও অনুষ্ঠিত হয়। সভার মূল বক্তা ছিলেন রাজ্যের বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী।
ফসলের ন্যায্য মূল্য না পাওয়া সহ কৃষক আত্মহত্যার ঘটনাকে হাতিয়ার করে এবার রাজ্য সরকার তথা শাসক দলের বিরুদ্ধে চাপ বাড়াতে চাইছে গেরুয়া শিবির। বর্ধমানই শুধু নয়, আগামীদিনে রাজ্যের বিভিন্ন কৃষি প্রধান এলাকাতেও কৃষকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্ব।
এইদিনের সভা মঞ্চ থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “তৃণমূলের বড় সৈনিক এখন তিহারের জেলে। এখানকার মাতব্বরদের অবস্থা ও সেই রকমই হবে। এখানকার এক এমএলএ আছে তিনি এম এল এ হওয়ার আগে সাইকেল চালিয়ে ঘুরতেন। এই বর্ধমান জেলায় সবচেয়ে বেশি চোর আছে। ফেক চাকরি স্বপন দেবনাথ জোড়া নিয়েছে। বর্ধমানের মন্ত্রী এমন ভাবখানা করে যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না। জালি হিন্দু সেজে কিছুদিন আগে মায়াপুরে গিয়ে ঢোল বাজিয়েছে। এদের কেউ বিশ্বাস করে না। চাকরি কেলেঙ্কারি, পাশের জেলায় চলে এসেছে, এবার বর্ধমান জেলার পালা”।
এই দিনের মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী আরও বলেন, কে জানে এক নেতা আছে উত্তম বলে সে তো বালি সব ফাঁকা করে দিল। বালি আর নেই বালি শেষ।
এইভাবে একের পর এক অভিযোগের তীরের ফলায় বিদ্ধ করে তৃণমূল কংগ্রেসকে।












Leave a Reply