তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার চায়ের দোকানদার।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- হাঁসখালীর বড়চুপরিতে তৃণমূল কর্মী খুনে গ্রেপ্তার এক । গতকাল রাত্রিতে নদীয়ার হাঁসখালীর বড় চুুপড়ির চায়ের দোকানের মালিককে বড় চুপড়ীর তার নিজের বাড়ি থেকেই সন্দেহজনকভাবে গতকাল রাত্রি ন’টায় গ্রেফতার করে হাঁসখালি থানার পুলিশ । পুলিশ সূত্রে জানা গেছে ওই চায়ের দোকানের সামনেই ঘটনা ঘটেছিল । পুলিশ সূত্রে জানা গেছে আজ রানাঘাট আদালতে তোলা হবে চায়ের দোকানদার কে । পুলিশ হেফাজত নিয়ে তাকে জেরা করে জানার চেষ্টা করবে এই ঘটনার সাথে কারা কারা যুক্ত । পুলিশ সূত্রে জানা গেছে গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম আব্দুল খালেক মন্ডল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *