শুভেন্দুর সভার আগেই উত্তপ্ত ময়নার বাকচা।

পূর্ব মেদিনীপুর-ময়না, নিজস্ব সংবাদদাতা: হাই কোর্টের নির্দেশে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার ময়নার সন্ত্রাস কবলিত বাকচাতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির সভা। তার আগেই স্থানীয় এলাকাতে পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে গন্ডগোল ময়নার ইজমালি চকে। এদিন ময়নার বাকচায় শুভেন্দুর জনসভা। তার ঠিক পূর্বে পতাকা লাগানোকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের মধ্যে গন্ডগোল। ঘটনাটি ঘটেছে ময়নার গোজিনা মোড় এলাকায়। তৃণমূলের পতাকা ছিঁড়ে ও আগুন লাগিয়ে দেয় বিজেপি , এমনই অভিযোগ করেন তৃণমূল নেতা কর্মীরা। অন্যদিকে বিজেপির অভিযোগ শনিবার বিজেপির শুভেন্দুর সভা রয়েছে। তাহলে ওরা কেন পতাকা লাগাতে ব্যস্ত। ঘটনাস্থলে ময়না থানার পুলিশ। এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়াচ্ছে। শনিবার দুপুর নাগাদ বিজেপির সভা। সেই সভা কে কেন্দ্র করে কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *