বিজেপির যুব মোর্চার সভাপতি পিন্টু সামের উপর হামলার অভিযোগ, অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- গতকালই বর্ধমান শহরে মিছিল ও সভা করে গেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপরে আজ সকালে বিজেপির যুব মোর্চার সভাপতি পিন্টু সামের উপর হামলার অভিযোগ। অভিযোগের তীর শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে। ক্যামেরার মুখোমুখি হয়ে বর্ধমান সংগঠনিক জেলার বিজেপির যুব মোর্চার সভাপতি পিন্টু সাম বলেন, আপনারা জানেন গতকাল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সভা করে গেছেন বর্ধমান শহরে। আমাদের দলের নিয়ম অনুযায়ী দলীয় পতাকা এবং ফেস্টুন লাগানো হয় গোটা শহর জুড়ে। পরবর্তীকালে আমরা জানতে পারি রাত্রের বেলায় তৃণমূলের দুষ্কৃতীরা আমাদের দলের পতাকা খুলে দিয়েছে। আজ সকাল বেলা এগারোটা নাগদ স্টেশনের দিক থেকে আসছিলাম তখন তৃণমূলের তিনজন দুষ্কৃতী আমাদের দলের পতাকা খুলে নিয়ে যাচ্ছিল আমি পিছন থেকে এক হাতে গাড়ি এবং একহাতে তার কলারটি ধরি। আমি তার কাছ থেকে জানতে চাই কেন আমাদের দলীয় পতাকা খোলা হচ্ছে তারপরই সে একটি ছুরি বের করে আমাকে আঘাত করতে আসে এবং আমার হাত কেটে যায়। আমি অসহায় বোধ করে ছুটে পালিয়ে যাই। এখানে জঙ্গল রাজত্ব চলছে বারবার পুলিশকে জানিও পুলিশ এখানে উপস্থিত হয়নি। রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, আমার মনে হয় উনি যে কথা বলছেন সেটা মিথ্যা কথা। যদি পতাকা খুলে দেয়া হয় তাহলে সামনেই সদর থানা আছে উনি অভিযোগ জানাতে পারতেন উনি তা না করে মিডিয়ার সামনে মুখ খুলছেন। ওনাদের নিজেদের মধ্যেই গোষ্ঠীদ্বন্দ্ব এখন চরমে। উনার বিরুদ্ধে সরব হয়ে নিজেদের কর্মীরাই পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। তারপর এই পিন্টু সামই তালা খুলে আবার ভিতরে ঢুকেছে। প্রতিনিয়তই দল থেকে পদত্যাগ পর্ব চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *