নদীয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের গোবিন্দপুর রাধামাধব মন্দিরে ভয়াবহ চুরি।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- নদীয়ার শান্তিপুর বাবলা পঞ্চায়েতের গোবিন্দপুর রাধামাধব মন্দিরে গতকাল রাতে ভয়াবহ চুরি হয়। মন্দিরের সেবাইত এবং প্রতিষ্ঠাতা জয়ন্ত চৌধুরী আশঙ্কা করেন ঘুমের স্প্রে করার জন্যই হয়তো মন্দির সংলগ্ন তিনি ঘুমিয়ে থাকলেও, গ্রিল ভাঙ্গা, মূল মন্দিরে কাঠের দরজা ভাঙ্গা কিছুই টের পাননি তিনি। আজ সকালে লক্ষ্য করার সাথে সাথেই শান্তিপুর থানায় লিখিত অভিযোগ জানান তিনি। আনুমানিক ৩০০ গ্রাম রুপোর গহনা এবং বেশ কিছু সোনার গহনা সহ প্রণামই ব্যবসা থাকা আনুমানিক নগদ ৮-১০ হাজার টাকা চুরি যায় গতকাল রাতে। মন্দিরে সিসি ক্যামেরা খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *