ডাক্তার দেখাতে এসে চোরের খপ্পরে রোগীর এক আত্মীয়।

নিজস্ব সংবাদদাতা, মালদা:- ডাক্তার দেখাতে এসে চোরের খপ্পরে রোগীর এক আত্মীয়। ব্যাগে বেলেট মেরে নগদ টাকা সহ আধার কার্ড প্যান কার্ড নিয়ে পালালো চোরেরা। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ল মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় মালদা জেলা রতুয়া থানার বালুয়াঘাট এলাকার বাসিন্দা বিলকিস বিবি, তার মা নুরবানা বেওয়াকে নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আউটডোরে এসেছিলেন ডাক্তার দেখাতে। সেই সময় কে বা কারা তার প্লাস্টিকের ব্যাগে ব্লেড দিয়ে কেটে নগদ টাকা ও আধার কার্ড প্যান কার্ড নিয়ে পালিয়ে যায়। ওই মহিলা ঔষধ কিনতে যাওয়ার সময় দেখতে যায় তাই তার ব্যাগে ব্লেড মারা। কটার পরে কান্নায় ভেঙে পড়েন মহিলা সহ তার মা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত পুলিশ আধিকারিকেরা। ওই মহিলা জানান কিভাবে তিনি বাড়ি পৌছাবেন গাড়ি ভাড়া দিয়ে বুঝতে পারছেন না। কারণ তাদের কাছে এখন বাড়ি যাওয়ার মতো কোনো পয়সাই নেই। ঘটনার তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *