রেল দপ্তরের আধিকারিকরা রেল ফটক বন্ধ করতে এলে গ্রামবাসীদের বাধা ।

আবদুল হাই, বাঁকুড়াঃ আজ বাঁকুড়ার ছাতনার ঘোষেরগ্রামে আদ্রা বাঁকুড়া রেল পথের উপর ঘোষেরগ্রাম রেল ফটক বন্ধ করে বিকল্প হিসেবে মানুষ ও যানবাহন চলাচলের জন্য আন্ডারপাস তৈরি করে রেল দপ্তর। আজ সকালে রেল দপ্তরের আধিকারিকরা রেল ফটক বন্ধ করতে এলে গ্রামবাসীরা বাধা দেয় গ্রামবাসীদের অভিযোগ যে আন্ডার পাস তৈরি হয়েছে সেখানে জল নিকাশি করা হয়নি এবং লাইটের ব্যবস্থা নেই ও আন্ডারপাসের রাস্তা মধ্য জায়গা অনেকটাই নিচে। গ্রামবাসীদের অভিযোগ আন্ডারপাস অসম্পূর্ণ রেখে রেল ফটক বন্ধ করছে রেল কর্তৃপক্ষ। আজ সকালে রেল ফটকে এলাকার শতাধিক মানুষ জমায়েত হলে ঘটনাস্থলে আসে ছাতনা আইসি ও ছাতনা বিডিও। বিকল্প রাস্তায় দ্রুত সমস্যার সমাধান করে তবেই রল ফটক বন্ধ করা হবে এই আশ্বাস দিলে সেখানে জমায়েত ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *